ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারের ১৩০ জন পূরুষ ও নারী বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

আজ রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগারের ভেতরে ১০০ জন পুরুষ বন্দীকে লুঙ্গি ও ৩০ জন নারী বন্দীকে শাড়ি দেওয়া হয়।

 

সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কারাগারের ভেতরে বন্দীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

 

সুনামগঞ্জের জেল সুপার মাইন উদ্দিন ভূইয়ার সভাপতিত্ব ও জেলার শাহনাজ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্হিত থেকে বন্দীদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিনহাজুর রহমান ।

 

সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস চন্দ দাস ও সর্ব প্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন আইন সবার জন্য সমান।কাজেই কারাগারে যারা বিভিন্ন অপরাধের মামলায় রয়েছেন তারা নিশ্চয়ই জীবনকে পরিশুদ্ধ করে সুস্হ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##

 

কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

২৪.০৫.২৬

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।