ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

Link Copied!

ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধ

 

ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ মে বৃহস্পতিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

 

সভায় প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি ব্যক্তিদের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসএসএফের অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক বলেন, প্রধানমন্ত্রী ও ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, সরকারের উচ্চপর্যায়ের অতিথিদের সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং অগ্রগামী নিরাপত্তা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।