ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাওরাঞ্চলের নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মে ১৯, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

হাওরাঞ্চলের নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সোমবার (১৮ মে ২০২৬) দুপুরে তিনি ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা শোনেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি বলেন, নদী ভাঙন রোধে আপদকালীন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রেহানা মজুমদার মুক্তি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদ উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আতিকুল গণিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক সরকারের বিশেষ উদ্যোগ খালখনন কর্মসূচির বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আশপাশের খালসমূহে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। এজন্য সংশ্লিষ্ট খালগুলো নিয়মিত খনন ও রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন তিনি।

এর আগে জেলা প্রশাসক সিংপুর ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের পরিবেশিত খাবারের মান যাচাই করেন এবং কোমলমতি শিশুদের লেখাপড়ার খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে নদীর তীব্র ভাঙনে অনেক পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শনে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।