ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

Link Copied!

৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতের আয়-ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল। তিনি বাজেটের বিভিন্ন খাতের আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৬০ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৭ লাখ ৩০ হাজার টাকা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৯৬ হাজার ৬০০ টাকা এবং একই পরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে। ফলে উন্নয়ন খাতে কোনো উদ্বৃত্ত থাকবে না। সভায় জানানো হয়, ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে নতুন করে কোনো প্রকার ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে না। পূর্বের ট্যাক্স বহাল থাকবে। ট্যাক্স বৃদ্ধি না হওয়ায় উপস্থিত সদস্য ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। এসময় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাজেটের বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা শেষে জনগণের অংশগ্রহণমূলক মতামতের ভিত্তিতে বাজেট অনুমোদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।