ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর রহমান নির্বাচিত

Link Copied!

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর রহমান নির্বাচিত

 

 

মো পজিরুল ইসলাম বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের প্রধান মোঃ মকবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোটে, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ৪৯ ভোটে এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নূরনবী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ পদে মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোটে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যকরী সদস্য (৩) পদে জিয়াউর রহমান ৫২ ভোটে, রবিউল আউয়াল ৫১ ভোটে এবং মশিউর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মোঃ আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।