ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
মে ৯, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

 

আশুলিয়ার জামগড়া এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুল জামান ও (এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রুবেল (২৬) রুহুল আমিন (২২)।

 

জামগড়া পুলিশ ক্যাম্পের এই ঝটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীর মতে, পুলিশের এই তৎপরতা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান পুলিশের এই সাহসী অভিযানে আমরা স্বস্তি বোধ করছি। আমরা চাই এলাকাটি পুরোপুরি মাদকমুক্ত হোক।

 

অভিযান প্রসঙ্গে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।