ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
মে ১, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথকভাবে মিছিল নিয়ে শ্রমিকরা সমবেত হন।

পরবর্তীতে ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুটোর নেতৃত্বে সকল সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনের সামনে গিয়ে সমাপ্ত হয়।

শোভাযাত্রা শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আন্তঃজেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক রনি, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেমায়েত উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক অসিত চন্দ্র দাস। বক্তারা শ্রমিকদের ন্যায্য। অধিকার, উপযুক্ত মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।