ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ইস্টার্ন গেটে রিমা খাতুন প্রতিবেশীর আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি 

Link Copied!

খুলনায় ইস্টার্ন গেটে রিমা খাতুন প্রতিবেশীর আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

: খুলনা খান জাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকায় রিমা খাতুন নামে এক মহিলার মাথা ফাটিয়ে দিয়েছে তার প্রতিবেশীরা। আহত রিমা খাতুন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে রিমা খাতুনের স্বামী হুমায়ুন রহমান বাদী হয়ে খান জাহান আলী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায় গত ২৬ শে এপ্রিল রাত সাড়ে ৯ টায় আনসার মোল্লার ছেলে ফেরদৌস মোল্লা ও ফিরোজ মোল্লা এবং আজহার মোল্লার ছেলে রহমান মোল্লা তাদের স্ত্রী সন্তানসহ রিমা খাতুনের বসতবাড়িতে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিমা খাতুন ও তার ছেলেকে মারধর করে।এ সময় লাঠি দিয়ে রিমা খাতুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত। এজাহার সূত্রে আরও জানা যায় আসামিরা ৪ আনা ওজনের ২টি স্বর্ণের চেইন আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার এবং ঘরে থাকা নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত রিমা খাতুন জানান আসামিদের সাথে রাজনৈতিক বিরোধী পূর্ব শত্রুতা ছিল এ কারণে তারা এরকম আক্রমণ করেছে।এ ব্যাপারে খান জাহান আলী থানা ওসি তদন্ত মনিরুল ইসলাম বলেন এ মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন এবং মামলার তদন্ত চলছে দ্রুত তদন্ত রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।