ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আসিফ মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
এপ্রিল ৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিসিবি নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ ঘিরে রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

প্রতিবেদনটি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দেওয়ার পর বিকেলে বিকেএসপিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, আসিফ মাহমুদের অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তিনি বলেন, ‘আমি কিছুই জানি না এটি সম্পর্কে।

 

ফেসবুকে সত্য কথাও দেখি, মিথ্যা কথাও দেখি। তিনি সত্য বলেছেন কি মিথ্যা, এটা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন।’

এর আগে আসিফ মাহমুদ অভিযোগ করেন, পরবর্তী বোর্ডে রাখার লোভ দেখিয়ে এবং তাতে কাজ না হলে ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করছেন আমিনুল।

 

 

তদন্ত কমিটি ডাকে সাড়া না দেওয়ার বিষয়ে আসিফ মাহমুদ ফেসবুক স্ট্যাটাসে জানান, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং বিসিবির স্বায়ত্তশাসন লঙ্ঘনের মতো ‘এখতিয়ার–বহির্ভূত’ কাজে অংশ না নিতেই সাক্ষাৎকারের নোটিশে তিনি সাড়া দেননি।

 

তদন্ত কমিটি সাক্ষাৎকারের জন্য ডাকলেও সেখানে অংশ নেননি আসিফ মাহমুদ। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি উপস্থিত হননি, সেটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আমরা বিষয়টি যাচাই করেছি।

 

এদিকে বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে গঠিত তদন্ত কমিটি এক হাজারের বেশি পৃষ্ঠার প্রতিবেদন ছয়টি খণ্ডে এনএসসিতে জমা দিয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক ডেকেছিলাম। সেখানে আলাপ–আলোচনা করেছি (প্রতিবেদন নিয়ে)। আমরা আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’

 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিসিবির সর্বশেষ নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন ও ক্লাব ক্যাটাগরির ভোট নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে।

 

সেই প্রেক্ষিতে একটি পক্ষ নির্বাচন বর্জন করে এবং পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হয়।

বর্তমানে বিসিবির ২৫ জন পরিচালকের মধ্যে ইতোমধ্যে ৭ জন পদত্যাগ করেছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।