ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পুতুল মনে করে তুলতে গিয়ে কাদায় মিলল বৃদ্ধার লাশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কাঁদা মাটি থেকে পুতুল মনে করে টেনে তোলা হলো ফুলমতি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ। শনিবার (২০ ডিসেম্বর) ভোরে পুকুরের কাঁদা মাটিতে দেবে থাকাবস্থায় একটি পুতুল ভেবে মরদেহের সন্ধান পায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাসিরকোট গ্রামের পশ্চিম মাঠের পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

এর একদিন আগে ওই বৃদ্ধা মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হন। ফুলমতি বেগম জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদি গ্রামের মৃত আশরাফ আলী মিয়াজীর স্ত্রী।

নিহতের মেয়ে পিয়ারা বেগম কালের কণ্ঠকে বলেন, পাশের চাপাতিয়া গ্রামে আমার বাড়িতে গত ৭ দিন আগে মাকে নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে মাকে গোসল করিয়ে রোদে বসিয়ে আমি অন্য কাজে গেলে মাকে আর খুঁজে পাইনি।

 

 

মাকে না পেয়ে আমি বিকেলে এলাকায় মাইকিং করাই। রাতভর কোনো খোঁজ খবর পাইনি। সকালে ফেসবুকে খবর পেয়ে এসে দেখি মা এখানে মরে পড়ে আছে। আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়া বলেন, কাঁদা মাটিতে পুতুল মনে করে আর এখানে পুতুল আসবে কোথায় থেকে— এমন বিষয় নিয়ে উৎসুক লোকজন পুকুর পাড়ে ভিড় করে। খবর পেয়ে এসে জানতে পারি নারীর লাশ কাঁদা মাটিতে দেবে আছে। পরে আমি পুলিশকে খবর জানাই।

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর জব্বার জানান, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।