ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে চলতি নদীতে প্রশাসনের অভিযান – ড্রেজার মেশিন সহ দুটি নৌকা আটক।

শফিকুল বারী সুনামগঞ্জ
ডিসেম্বর ৮, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে চলতি নদীতে প্রশাসনের অভিযান – ড্রেজার মেশিন সহ দুটি নৌকা আটক।

শফিকুল বারী সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম যোগদান করেই রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযানে নামেন প্রথম দিনেই সোমবার ৮ডিসেম্বর সকালে সুনামগঞ্জ সদরের আলোচিত ধুপাজান চলতি নদীতে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহত দুটি নৌকা সহ একটি ড্রেজার মেশিন আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধোপাজান নদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অসাধু একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ হুমকির মুখে পড়ে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই নবাগত ওসি রতন শেখ পিপিএম দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন।

অভিযান পরিচালনাকালে ওসি বলেন, “নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান। অবৈধ বালু উত্তোলন কোনভাবেই বরদাশত করা হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

জব্দ করা ড্রেজার মেশিন ও নৌকাগুলো হেফাজতে নিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা নবাগত ওসির এমন দ্রুত উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর তদারকির দাবি জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।