মালদ্বীপে দুই বাংলাদেশি কর্মীর পরপর মৃত্যু।
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপে একই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (IGMH) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মারা যাওয়া দুইজন হলেন— শ্রীমঙ্গলের কামাল আহমেদ (৪৮) এবং বড়লেখার সেলিম উদ্দিন (৬৪)। দুজনই দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন।
কামাল আহমেদ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেলিম উদ্দিন।
দুই প্রবাসীর মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে।
আগ্রহীগন যোগাযোগ করুন
01811-441416,
01712912240
আপনার সিভি পাঠান -
মেইল: thedhakarsomoy79@gmail.com
shahinsalman99@gmail.com
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


