ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

বীরগঞ্জে নবাগত ইউএনও ও ওসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।

বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “উপজেলার সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। একসাথে কাজ করলে উন্নয়ন সহজতর হবে।”

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, থানার তদন্ত ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের ক্বারী মোঃ আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবুসামা ঠান্ডু, বীরগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

মতবিনিময় সভা শেষে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।