ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু

 লেনিন জাফর,স্টাফ রিপোর্টার

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী ফারদিন ইসলাম (১৭) নামে অপর কিশোর আহত হয়। নিহত হাবিবুর রহমান আমলসার ইউনিয়নের বিলনাথুর গ্রামের জাকির হোসেনের ছেলে। এবং সে স্থানীয় আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার উপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গরু বহনকারী নাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অপর কিশোর ফারদিন ইসলামকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে স্থানীয়রা নাটা গাড়ি ও গাড়ি চালক বিপ্লবকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।