কংক্রিট সহ ট্রাক উল্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যানজট
জামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
কংক্রিট বোঝাই করা একটি ট্রাক রাস্তার মাঝখানে উল্টে দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ।
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারোইয়ারহাট বাজারে আজ ১১ই নভেম্বর রোজ মঙ্গলবার দুপুর বেলায় একটি কংক্রিট বোঝাই সহ ট্রাক চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাঝখানে থাকা লোহার বেড়িবাঁধ ধুমড়ে মুচড়ে রাস্তার মাঝখানেই উল্টে যায়।এতে ঘটনাস্থলে তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনার কথা শুনে নিকটবর্তী থানা থেকে হাইওয়ে পুলিশ এসে দীর্ঘক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে ট্রাকটি অপসারণ করেন এবং যানচলাচল দ্রুত চালু করার চেষ্টা করেন। এ ব্যপারে জোরারগঞ্জ থানার হাইওয়ে পুলিশ কর্মকর্তা জানান, প্রতি নিয়ত এই সড়কে দূর্ঘটনা ঘটছে।এ নিয়ে প্রশাসন খুব তৎপর।তবুও গাড়ি চালক ও সাধারণ জনগন সচেতন না হলে এই দুর্ভোগ ক্রমশই বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা। তিনি সকলকে আহ্বান করে বলেন, সকলকে আইন ও নিয়ম মেনে সাবধানে পথ চলা উচিত।
এলাকার জনগণ থেকে জানা যায়, এই এলাকায় প্রায় এ ধরনের ঘটনা ঘটে।এতে করে প্রাণ অকালে ঝরে পড়ে। এ ঘটনা থেকে আমরা দ্রুত প্রতিকার চাই। এমন প্রাণহানি ঘটনা আমরা আর চাই না। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এটা অত্র এলাকার দাবী বলেও মন্তব্য করেন সাধারণ জনগণ।


