ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

মোস্তফা আল মাসুদ, বগুড়া।
অক্টোবর ২১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

মোস্তফা আল মাসুদ, বগুড়া।

অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট—আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।”

সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’ হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র সদস্য তার বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে তুলে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘জুলাই যোদ্ধা’ বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলছে না—কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হলো তা জানায়নি। নিশ্চয়ই পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।”

ওসি খালিদ মুনসুর বলেন, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে জানানো হবে।”

বগুড়ার রাজনৈতিক মহলে সাকিব খানের গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘বক্তব্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ’, কেউবা বলছেন ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা’।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।