ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে হাওরের নারীদের নিয়ে সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি কালিন্দু শেখর তালুকদার
অক্টোবর ১৯, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে হাওরের নারীদের নিয়ে সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি কালিন্দু শেখর তালুকদার

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে হাওরের জেলা সুনামগঞ্জে নারীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে সুনামগঞ্জ শহরের লতিফা কমিউনিটি সেন্টারে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলদেশ,অনচিত্র,বিন্দু,হাউস,প্রাণ এর যৌথ উদ্যোগে এই নারী সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ”র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম,ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এর সিলেট অঞ্চলের সভাপতি আবুল হোসেন,সাংবাদিক লতিফুর রহমান রাজু এবং এইচ এম পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি প্রমুখ।

বক্তারা বলেন,দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেই নারীরা। কাজেই মোট নারী কর্মশক্তির প্রায় ৭৪ শতাংশ কৃষিতে নিয়োজিত রয়েছেন। গত এক দশকে কৃষিখাতে নারী শ্রমিকের সংখ্যা প্রায় ১১৬ শতাংশ বেড়েছে,যা দেশের খাদ্য নিরাপত্তায় তাদের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার স্পষ্ট ইঈিত দেয়। কাজেই এই উল্লেখযোগ্য অবদান সত্বে কৃষিকাজে নিয়োজিত মোট মহিলা শ্রমিকের পায় ৭২ শতাংশ অবৈতনিক পারিবারিক শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। তারা তাদের শ্রমের ৪৫.৬ শতাংশ বিনামূল্যে প্রদান করেন এবং দৈনিক শ্রমের জন্য পূরুষদের প্রায় অর্ধেক পারিশ্রমিক পেয়ে থাকেন বলে মনে করেন বক্তারা। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিদি
১৯.১০.২৫

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।