ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় এ্যাডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান এর ৩১ দফার লিফলেট বিতরণ

ফয়জুর রহমান ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
অক্টোবর ১৯, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

তারাকান্দায় এ্যাডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান এর ৩১ দফার লিফলেট বিতরণ

ফয়জুর রহমান ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান। ১৮ অক্টোবর শনিবার বিকালে তারাকান্দা উপজেলা সদরে তারাকান্দা বাজারে বিভিন্ন দোকান পাট ও জন সাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এ্যাডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান ১৪৬ ময়মনসিংহ ২- সংসদীয় আসন (ফুলপুর – তারাকান্দা) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

লিফলেট বিতরণ শেষে তিনি সাংবাদিকদের জানন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যেই ৩১ দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে জন সাধারণকে অবহিত করার লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসুচি প্রর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় এই ৩১ দফা সম্পর্ক জন সাধারণকে অবহিত করব। দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন আমি গত ৪২ বছর যাবৎ বিএনপির সাথে আছি বিভিন্ন দায়িত্বও পালন করেছি বিগত ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত উপজেলা কৃষক দলের আহবায়ক এর দায়িত্ব পালন করেছি। ২০০০ সালে চার দলীয় ঐক্য জোটের সদস্য, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পৌর বিএনপির সভাপতি, ১৯৯৮থেকে ২০০২ সাল পর্যন্ত বৃহত্তর ফুলপুরের সভাপতি, ২০০৯ সালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,এর দায়িত্ব পালন করেছি। বর্তমানে ময়মনসিংহ উত্তর জেলা বি এনপির সদস্যের দায়িত্বে আছি। আমি তিন বার দলীয় মনোনয়ন চেয়েছি পাইনি এবারও চাইবো। আমি আশাবাদী যদি মাঠ পর্যায়ের সঠিক তথ্য কেন্দ্রে যায় তাহলে মনোনয়ন আমিই পাব ইনশাআল্লাহ। আর দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় তাহলে আমি চাইবো একজন সৎ যোগ্য ও ক্লিন ইমেজ এর প্রার্থীকে যেন মনোনয়ন দেয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।