ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়।

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
অক্টোবর ১৭, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়।

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাইকমিশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রবাসীদের মালদ্বীপের আইন মেনে চলা, দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে বিএনপি নেতারা প্রবাসীদের সেবায় হাইকমিশনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণে ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন মিশনের শ্রম কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ, হাইকমিশনের পার্সোনাল অফিসার মুহাম্মদ হাবিবুর রহমান, মালদ্বীপ বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হোসেন সুমন, মোঃ বাবুল হোসেন, মোঃ শাহ আলম, মোঃ আলতাব হোসেন, মোঃ এমরান হোসেন তালুকদার, মোহাম্মদ ফারুক হোসেন, মোঃ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম এবং মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরনবী মানিক।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।