ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত

thedhakarsomoy
অক্টোবর ১৭, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ফাইনাল খেলায় ছাত্রী টাঙ্গাইল ধনবাড়ি পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় ট্রাই বেকারে ৫-৪গোলে ধোবাউড়া কল সিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির এবং ছাত্র বিভাগে ট্রাই বেকারে টাঙ্গাইল ভুয়াপুর ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ৬-৫ গোলে ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ ১৭অক্টোবর শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চল আয়োজিত চ্যাম্পিয়ন দুই দলের (ছাত্র-ছাত্রী) মাঝে ট্রফি তুলে দেওয়া হয় । প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান পুরস্কার তুলে দেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক অফিসার মোহছিনা খাতুন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গভবমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ মাসুম।এ সময় জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান গন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাই নাসরিন সরকার সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও খেলোয়ার, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদি দর্শক এবং গণমাধ্যম কর্মীবৃন্দ। উল্লেখ্য যে চ্যাম্পিয়ন দল দুটি আগামী ১৯ তারিখ ঢাকায় পদ্য অঞ্চল খেলায় অংশগ্রহণ করবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।