ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

thedhakarsomoy
অক্টোবর ১৭, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ
Link Copied!

চান্দিনায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোররাতে ৩ ইস্ট বেংগল রেজিমেন্টের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, “ইন এইড টু সিভিল পাওয়ার” কার্যক্রমের আওতায় ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। মোতায়েনের পর থেকে সেনাবাহিনী সমাজের বিভিন্ন অপরাধ দমন, অপরাধী গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে চান্দিনা উপজেলার অম্বরপুর গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ নাসির মৃত আবুল হোসেন , গ্রাম—অম্বরপুর, পোস্ট—চান্দিনা, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লা, তার নিজ বাড়িতে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়, অপরদিকে ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি শাহ পরান পিতা আব্দুল মালেক গ্রাম অম্বরপুর, চান্দিনা উপজেলা, কুমিল্লা।

তথ্যের ভিত্তিতে চান্দিনা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। তল্লাশিকালে তার ঘর থেকে ৬৮ পিস ইয়াবা, একটি সুইচ ছুরি, একটি ছোরা, একটি লাঠি এবং নগদ ৬,৩৯০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ আসামিকে চান্দিনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ইয়াবা ডিলার মোঃ নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ৩ ইস্ট বেংগল রেজিমেন্ট নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।