ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১৭৯ তম বিশ্ব এনেস্থিসিয়া দিবসে ময়মনসিংহে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

thedhakarsomoy
অক্টোবর ১৬, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

১৭৯ তম বিশ্ব এনেস্থিসিয়া দিবসে ময়মনসিংহে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

১৭৯তম বিশ্ব এনেস্থিসিয়া দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে র‍্যালী বের হয়ে কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে মচিমহার পরিচালকের অফিসের সামনে এসে শেষ হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএ সিসিপিপি,ময়মনসিংহ এর আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস।

এনেস্থিসিয়া ইন হেলথ ইমারজেন্সী শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।

আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মামুনুর রশীদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ মতিউর রহমান। সিবিএমসির পরিচালক প্রফেসর ডাঃ এম করিম খান,এনেন্থিসহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ হারুন অর রশিদ।
প্রফেসর ডাঃতানভির আহমেদ, অধ্যাপক ডাঃনজরুল ইসলাম, অধ্যাপক ডাঃ খোরশেদ আলম,ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃশফিকুর রহমান,বিএনএম সিসিপিপি এর ময়মনসিংহের সাবেক সভাপতি ডাঃদিলীপ কান্তি বিশ্বাস, ডাঃজাকির হোসেন জিকু,ডাঃ আল্লামা ইকবাল প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।