ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বিল্ডিং নির্মাণকাজে দুর্ঘটনায় ঝিনাইদহের সুজাত হোসেনের মর্মান্তিক মৃত্যু।

বিশেষ প্রতিনিধি : মো: সেলিম রানা(সৌদি)
অক্টোবর ১৪, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় বিল্ডিং নির্মাণকাজে দুর্ঘটনায় ঝিনাইদহের সুজাত হোসেনের মর্মান্তিক মৃত্যু।

বিশেষ প্রতিনিধি : মো: সেলিম রানা(সৌদি)

ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের প্রবাসী মো. সুজাত হোসেন (৩৫) মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ভারী নির্মাণসামগ্রী মাথায় পড়ে গুরুতরভাবে আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুজাত হোসেন প্রায় ছয় বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের আশায় তিনি বিদেশে পাড়ি জমান। তার মৃত্যু সংবাদে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা জানান, সুজাত ছিলেন অত্যন্ত পরিশ্রমী, নম্র ও ধার্মিক ব্যক্তি। গ্রামের মসজিদে নামাজ আদায়ে ছিলেন তিনি নিয়মিত।

স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সেটি বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা মরহুমের রূহের মাগফিরাত দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।