শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
আমার হয়নি শোনা
সাহিত্য আচার্য্য( স্বরচিত)
কি এমন ছিল বায়না
তোমার-
বল, কিসের ছিল এত তারা?
যে হাত ছাড়ার ছিল না কথা,
সে হাত ছেড়েছো অযথা।
অভিযোগ গুলো বলতে যাকে,
আজ রেখে গেলে নিরুপায় করে যে তাকে।
ফাঁকা ঘরে আজ নিঃসঙ্গতার বাসা,
মনে হয় যেন উঁকি দিয়ে তুমি ডাকছো আমায়।
কিন্তু ঘুরে তাকালেই ওই নীরবতা-
দিয়ে গেল শুধুই, পেলে না কিছুই,
পাবেও না তুমি আর।
পৃথিবী সমান বোঝা আমার বুকে,
তুমি বুঝলে না একটি বার।
সত্যি করে বলতো,তুমি সেখানে সঙ্গ পেয়েছো কারে?
তবে আমায় তুমি ডেকে ছিলে কি,
সে দিন দিয়েছিলে অন্তিম সাজা?
কেননা সবটাই তুমি বলতে আমায়,
সেখানে এতো অতি গুরুত্বপূর্ণ কথা।
হয়তো তুমি বলেছিলে ঠিকই, যাচ্ছি আমি-
আমি হতভাগা,আমার হয়নি শোনা।
নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে।
আগ্রহীগন যোগাযোগ করুন
01811-441416,
01712912240
আপনার সিভি পাঠান -
মেইল: thedhakarsomoy79@gmail.com
shahinsalman99@gmail.com
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


