ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার চেতনা ও মানবতার অদম্য ইচ্ছা শক্তিতে জনগণের জন্য,

স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম
অক্টোবর ১১, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতার চেতনা ও মানবতার অদম্য ইচ্ছা শক্তিতে জনগণের জন্য,

স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম

জনগণকে নিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠনে বাংলাদেশ তৃণমূল পার্টি বদ্ধপরিকর। অদ্য ১০/১০/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ তৃণমূল পার্টির অস্থায়ী কার্যালয়ে একটি বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ তৃণমূল পার্টির মাননীয় চেয়ারম্যান জননেতা হাসান খালেদ তালুকদার। আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোস্তালিম, পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এফ এইচ অপু, দপ্তর সম্পাদক শেখ আব্দুর রশিদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল। সবাই একে একে নিজস্ব মন্তব্য প্রকাশ করেন। এছাড়া উপস্থিত আরো অনেকে যার যার নিজস্ব মন্তব্য প্রকাশ্যে সুযোগ পান। আজকের গুরুত্বপূর্ণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ তৃণমূল পার্টি অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট গঠনে পার্টির চেয়ারম্যান ও অনুষ্ঠানটির সভাপতি জননেতা জনাব হাসান খালেদ তালুকদার একমত পোষণ করেন। তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির সকলকে নির্দেশ দিয়েছেন। তিনি আরো জানান খুব শীগ্রই জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তৃণমূল পার্টি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা দিয়েছেন। যেখানে নির্বাচনী ইশতেহারে ২২ দফা তুলে ধরবেন। পার্টির নিবন্ধন ও দেশব্যাপী অবশিষ্ট কমিটি গঠনের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করার জন্যও নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করেন আগামী এক সপ্তাহের মধ্যে কয়েকটি জেলা ও থানা কমিটি ঘোষণা করবেন। তিনি আরো জানান বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী না। কিন্তু বাংলাদেশ তৃণমূল পার্টি গণতন্ত্রকে বিশ্বাস করে। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে মানবাধিকার প্রতিটি মানুষের প্রাপ্য এবং সংবিধান অনুযায়ী ১৮ কোটি নাগরিক এই অধিকার ভোগ করবে। বর্তমানে রাজনৈতিক দলগুলো যখন যে ক্ষমতায় এসেছে সেই দলই জনগণ ও দেশকে জিম্মি করে ফায়দা হাসিলে মত্ত্ব থেকেছে। তাই রাজনীতিকে সুসংগঠিত করাই বাংলাদেশ তৃণমূল পার্টির অন্যতম অঙ্গীকার। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় বৈষম্যমুক্ত সমাজ গড়তে, সে ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বাংলাদেশ তৃণমূল পার্টি। সকলের মঙ্গল এবং কার্যত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বলিষ্ঠ কন্ঠে স্লোগান দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ কামরুল ইসলাম অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

এফ. এইচ. অপু
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
বাংলাদেশ তৃণমূল পার্টি
কেন্দ্রীয় কমিটি

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।