ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুর পৌর কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

thedhakarsomoy
অক্টোবর ১১, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুর পৌর কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি

: ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফুলপুর পৌর শাখার অধীনস্থ ১,৪,৬ নং ওয়ার্ড শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(১০ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ফুলপুর গ্রীন রোড মোড়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি সবাই ফুলপুর পৌর শাখা ৪ নং ওয়ার্ডের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে ও ৬ নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার,পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যান সম্পাদক দেলোয়ার আহমেদ,উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সলাম সহ বিভিন্ন ওয়ার্ড কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হল আমাদের সাংগঠনিক শক্তিমত্তা যাচাই করা। আলহামদুলিল্লাহ আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে তাহলেই আমরা আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে পারব।তিনি দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে মাঠে ময়দানে কিছু দল রয়েছে যারা বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা একেক সময় একেক কথা বলছে তারা ইসলামের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বর্তমানে পিয়ার পদ্ধতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে।আমরা তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহার এই কথা উল্লেখ করেন যা আমরা যদি নির্বাচনে করে সরকার গঠন করতে পারি তাহলে পি আর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা চালু করব। কিন্তু তারা এই কথাতে রাজি নয় কারণ তারা বুঝে গেছে তারা সরকার গঠন করতে পারবেনা। আর তারা সংস্কারের কথা বলে আমরাও সংস্কারের বিপক্ষে নই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছে সেটাতে সকল বিষয়ে উল্লেখ রয়েছে। সেই ৩১ দফা বাস্তবায়ন হলেই সংস্কার ও দোষীদের বিচার নিশ্চিত হবে। তাই আসুন আমরা সকলে মিলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করি। তা না হলে এদেশে আবারো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কারণ এই দেশকে স্বাধীন করার জন্য মানুষ বারবার রক্ত দিবে না। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আওয়ামী স্বৈরাচারীরের পতন ঘটিয়েছি এখনো অনেক মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। দলীয় মনোনয়ন বিষয়ে তিনি বলেন আমি মনে করি এবারের মনোনয়ন আমিই পাব ইনশাআল্লাহ কারণ বিগত ৪৭ বছর যাবত আমি দলের সাথে রয়েছি কখনো দলের সাথে বেইমানি করিনি। এবং কোন দুর্নীতির সাথে জড়াই নাই। আর বর্তমান সময়ে যারা মনোনয়ন চাচ্ছেন তাদের সকলেরই বয়স রয়েছে তারা আরো একাধিকবার মনোনয়ন চাইতে পারবেন এবং নির্বাচন করতে পারবেন। আমার আর নির্বাচন করার বয়স নেই।তাই আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিয়ে দেশ ও জাতির জন্য ভালো কিছু করার সুযোগ দিবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।