ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে জেলা শিক্ষা অফিস আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা নামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক আশরাফুল ইসলাম।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার বিজয়ী শিক্ষার্থী ও বিভিন্ন দলের হাতে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টের ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।