ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ শেষে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের দিনে একটি বার্তা দিতে চাই, আমরা যেন জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য এবং জাতির কল্যাণে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা—আমরা করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং আল্লাহর দরবারে আমরা সে জন্য দোয়া করেছি।’

 

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যানে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন।

 

সেখান থেকে বনানী কবরস্থানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তিনি। আমরাও সঙ্গে ছিলাম। এরপর সামরিক কবরস্থানে প্রধানমন্ত্রী তার শ্বশুরের কবরও জিয়ারত করেছেন।’

পাশাপাশি সরকারপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের কবর জিয়ারত করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।