ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কৌটায় টাকা জমিয়ে হজ করলেন এবারের সবচেয়ে বয়স্ক হজযাত্রী

অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বয়স শুধুই একটি সংখ্যা—এই প্রবাদটিকে আবারও সত্য প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার এক বৃদ্ধা। নাম মবাহ মারসিয়াহ।

 

চলতি বছর বিশ্বের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে পবিত্র হজ পালন করে অনন্য এক নজির স্থাপন করেছেন ১০৪ বছর বয়সী এই নারী। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি অঞ্চলের বাসিন্দা মারসিয়াহ এ বছর তার দেশের ২ লাখ ২১ হাজার হজযাত্রীর বিশাল প্রতিনিধিদলের সঙ্গে মক্কায় আসার সুযোগ পান।

 

শতবর্ষী এই বৃদ্ধার হজের জার্নিটা মোটেও সহজ ছিল না।

 

পেশায় তিনি একজন সাধারণ পোরিজ (ঐতিহ্যবাহী জাউ বা পায়েসজাতীয় খাবার) বিক্রেতা। বহু বছর ধরে এই খাবার বিক্রি করে অল্প অল্প করে টাকা জমাতেন তিনি।

হজ মিডিয়া সেন্টারকে মারসিয়াহ জানান, জমানো টাকাগুলো তিনি একটি বিশেষ কৌটায় রাখতেন। টাকা জমানোর ক্ষেত্রে কখনো ঘাটতি হলে তার ছেলে সেই টাকা পূরণ করে দিতেন।

 

তবে জীবনের এই বড় স্বপ্নের কথা শুরুতে কাউকেই জানতে দেননি মারসিয়াহ; এমনকি নিজের ঘনিষ্ঠ আত্মীয় কিংবা প্রতিবেশীদেরও নয়। পর্যাপ্ত অর্থ জমা হওয়ার পর ২০২১ সালে তিনি হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেন।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মারসিয়াহর শরীর শত বছরের নানা জটিলতায় এখন অনেকটাই নুয়ে পড়েছে। লাঠির সহায়তায় কিছুটা হাঁটতে পারলেও হজের পুরো আনুষ্ঠানিকতায় তিনি হুইলচেয়ার ব্যবহার করেছেন। গত ২২ মে (শুক্রবার) নিজের ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান তিনি।

 

অদম্য ইচ্ছা, বছরের পর বছর ধরে করা ধৈর্যশীল সঞ্চয় এবং পরিবারের সহযোগিতায় অবশেষে মক্কার পবিত্র ভূমিতে পা রেখে নিজের জীবনের শ্রেষ্ঠতম স্বপ্ন পূরণ করলেন ১০৪ বছর বয়সী এই মহীয়সী নারী।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।