ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠিত।

Link Copied!

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা অনুষ্ঠিত।

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শনিবার ৬ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় অরুয়াইল মোহন লাল জিউ’র মন্দিরে বাবু গোপাল চন্দ্র গোপ মাস্টারের সভাপতিত্বে ও বাবু শ্রী মন্ত চক্রবর্তী ‘র পরিচালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় হিন্দু ধর্মাবলম্বীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে হাত জোড় করে মন্ত্র পাঠ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নিকট দেশনেত্রী’র রোগমুক্তি ও সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারেন এই প্রার্থনা করেন।
এতে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মো. আক্কাস মিয়া, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মো.ইয়াকুব।
এসময় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষের উভয়ের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন, অরুয়াইল বহু মুখী উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবু বেনী মাদব রায়, বড়নগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি কানুধন শীল, অরুয়াইল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি বাবু ক্ষীরোদ মেম্বার, অর্জুন সূত্রধর, ডাক্তার বিশ্ব নাথ আচার্য্য, চিন্তা হরন দাস, দীপক দেবনাথ, অসিত রায়,সরুপদ ঘোষ,তপন মাস্টার, ননী গোপাল দাস, ডাক্তার সন্তোষ ঘোষসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উনার মত আপোষহীন নেত্রী হারিয়ে গেলে দেশের অপূরণীয় ক্ষতি হবে তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করছি ভগবান শ্রীকৃষ্ণ যেন উনাকে সুস্থ করে আবারও মানব সেবায় আমাদের মাঝে ফিরিয়ে দেয়।
এছাড়াও সরাইল কালিবাড়ী মন্দির সহ পাকশিমুল, চুন্টা,কালিকচ্ছ,নোয়াগাও, শাহজাদাপুর, শাহবাজপুর, পানিশ্বর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রার্থনাগারে তাদের রীতি অনুযায়ী আপোষহীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের আপামর জনগোষ্ঠীর অহংকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করা হয়।

০৮/১১/২৫
ছবি সংযুক্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।