ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা,লিফলেট বিতরণ ও পথসভায় আলী আহম্মদ।

তারিকুল ইসলাম তুহিন নিজস্ব প্রতিনিধ মাগুরা
অক্টোবর ১৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা,লিফলেট বিতরণ ও পথসভায় আলী আহম্মদ।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাগুরায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় মাগুরা সদর উপজেলার কুচুন্দি ইউনিয়নের ওবদা বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বি এন পির আহ্বায়ক আলী আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পথ সভায় জেলা বি এন পির আহবায়ক আলী আহম্মদ বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এর মাধ্যমে জনগণকে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে যুক্ত করার কাজ চলছে।

এ সময় আলী আহমেদ আরো বলেন, এই প্রচার কার্যক্রম কেবল লিফলেট বিতরণেই সীমাবদ্ধ নয়। এটি একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রস্তুতির অংশ। আগামী জাতীয় নির্বাচনে আমরা এই ৩১ দফাকে ভিত্তি করেই জনসমর্থন চাইব।

অনুষ্ঠানে অন্যান্য নেতারাও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ সুশাসন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার পথে এগিয়ে যাবে। কর্মসূচিটি জেলার প্রতিটি ইউনিয়ন ও বাজারে পাড়া মহল্লায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।