ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন ও পরামর্শ
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিড়ালের আচরে জলাতঙ্ক রোগে প্রান গেলো এক যুবকের

শংকর দাস পবন, ঝালকাঠি,
অক্টোবর ১৫, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে বিড়ালের আচরে জলাতঙ্ক রোগে প্রান গেলো এক যুবকের

শংকর দাস পবন, ঝালকাঠি,

বিড়ালের আচরে জলাতঙ্ক (রেভিস) রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে না ফেরার দেশে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। তার বাসা ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার বাকলাই ফাঁড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন পূর্বে তার এলাকার রাস্তার ‘কুকুর’ একটি বিড়ালকে কামড়ে আহত করে, মানবিক কারনে সে বিড়ালটিকে প্রাথমিক চিকিৎসা করতে গিয়ে অসাবধানতায় বিড়ালের আচর লাগে, অনেকে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন,পরে দেখবো বলে হেলা করেন তিনি।সেই থেকে তার শরীরে জলাতঙ্ক রোগ জন্ম নেয়।

তিনি বিকাশের ঝালকাঠি ব্রাঞ্চে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত,ধার্মীক ও মানবিক ছিলেন। একদম শৈশবে বাবাকে হারান মান্না।

(১৩ অক্টোবর) সোমবার অফিসে বসে অবস্থা শঙ্কাপূর্ণ হলে বাসায় আসেন এবং চিকিৎসকের কাছে যায়৷ এ সময় এ রোগের চিকিৎসা তার কাছে নেই বলে জানান স্থানীয় চিকিৎসক।

মৃত মান্না এলাকায় একজন সদালাপী ও পরোপকারী হিসেবে ও পরিচিত ছিলেন । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক ঢাকার সময়: দেশ এবং দেশের বাহিরে প্রতিটি জেলা, উপজেলা,থানা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুন 01811-441416, 01712912240 আপনার সিভি পাঠান - মেইল: thedhakarsomoy79@gmail.com shahinsalman99@gmail.com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।